স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস আরব আমিরাতে বসবাস করছেন
অনলাইন নিউজ পোর্টাল
•
18 আগস্ট 2020, 01:00 দুপুর
•
130 বার পঠিত
গত ৩ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। তার অবস্থান সম্পর্কে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্পেনের প্যালেস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৩ আগস্ট কার্লোস ঘোষণা দেন যে, দুর্নীতির তদন্তের মধ্যেই স্পেন ত্যাগ করছেন তিনি।
এক মুখপাত্র জানিয়েছেন, ৮২ বছরের এই সাবেক রাজা গত ৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ওই মুখপাত্র।
জানা গেছে, কার্লোসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে চলছে। তবে কার্লোস বলেছেন, তিনি কোনো ধরণের অন্যায় কাজ করেননি। তদন্তের বিষয়ে যদি প্রসিকিউটররা তার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তাহলে যেকোনো সময় তিনি সাক্ষাতে প্রস্তুত বলেও জানিয়েছেন।