স্পেনে হাজারো মানুষের মাস্ক বিরোধী বিক্ষোভ
স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্লাসা কোলোনে রবিবার হাজারো মানুষ মাস্ক বিরোধী বিক্ষোভে জড়ো হন। মাস্ক পরার বাধ্যবাধকতার বিরুদ্ধে তাদের থেমে থেমে নানান স্লোগান দিতে দেখা গেছে। অনেকের হাতে ছিল মাস্ক ও অন্যান্য বিধিনিষেধ বিরোধী প্ল্যাকার্ড।
গত মে মাসেই স্পেনের মাদ্রিদে গণপরিবহনে ভ্রমণকালে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। পরে পুরো দেশেই এই নিয়ম চালু করা হয়। দু’দিন আগে সেই নিয়মের পাশাপাশি আরও কিছু নিষেধাজ্ঞার ঘোষণা আসে, যার মধ্যে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা একটি।
মাস্ক পরা নিয়ে অনেক গুজব ছড়িয়ে পড়তে দেখা গেছে। কেউ কেউ দাবি করেছেন, মাস্ক পরার কারণে রক্তচাপ বেড়ে যায়, ফুসফুসে অক্সিজেনের চলাচল কমে যায়, কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কিন্তু বাস্তবে এসব দাবির স্বপক্ষে কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।