শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনে আগ্নেয়গিরির লাভা পৌঁছেছে আটলান্টিক মহাসাগরে

অনলাইন নিউজ পোর্টাল • 30 সেপ্টেম্বর 2021, 10:04 দুপুর • 288 বার পঠিত
স্পেনে আগ্নেয়গিরির লাভা পৌঁছেছে আটলান্টিক মহাসাগরে

আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া। কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। স্পেনে আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখছে লা পামা দ্বীপ। উত্তপ্ত লাভা পৌঁছে গেছে আটলান্টিক মহাসাগরে। এতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া এবং বিস্ফোরণের শঙ্কা বাড়ছে।
বিবিসি জানায়, আটলান্টিক মহাসাগরের প্লেয়া নুয়েভা এলাকার পানিতে আগ্নেয়গিরির গরম লাল লাভা গিয়ে পড়ায় সেখান থেকে বাষ্পের ঘন সাদা মেঘ উড়তে দেখা যাচ্ছে। এ থেকে রাসায়নিক বিক্রিয়া ঘটে মানুষের চোখ এবং ত্বকে জ্বালাপোড়া এমনকী শ্বাস নেওয়ার সমস্যাও হতে পারে।
স্পেনের ক্যানারি দ্বীপে গত ১৯ সেপ্টেম্বরে জেগে ওঠে কুমব্রে ভিয়েজা আগ্নেয়গিরি। তখন থেকে এ পর্যন্ত উত্তপ্ত লাভায় ধ্বংস হয়েছে শত শত ঘরবাড়ি। বিস্তীর্ণ এলাকা লাভার গ্রাসে চলে যেতে থাকায় উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস সার্ভিস এক হিসাব দিয়ে বলেছে, লাভা ২৬৭ হেক্টর (২.৭ স্কয়ার মাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং মহাসাগরে গিয়ে পড়ার পথে ৬৫৬ টি ঘরবাড়ি বিলীন হয়েছে।