স্পেনে ৫০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি
স্পেনের ক্যানেরি দ্বীপপুঞ্জের লা পালমা দ্বীপে আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এর ফলে আকাশের দিকে ক্রমাগতভাবে লাভা উদগিরণ হচ্ছে এবং দ্বীপের দক্ষিণের নিকটবর্তী গ্রামগুলোতে তা ছড়িয়ে পড়ছে।
স্পেনের সরকার বলবেন, গতকাল রবিবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে কুম্ব্রে ভিজা জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে। কয়েকশ মিটার লম্বা ও দশ মিটার চওড়া লাভার স্রোত রাস্তা অতিক্রম করে ঘর-বাড়িতে প্রবেশ করছে। ক্যানেরি দ্বীপগুলোর মধ্যে সব চেয়ে সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে এটি অন্যতম। এখানে এক সপ্তাহ কম্পনের পর এ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। হতাহতের ঘটনা এড়াতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা ভিক্টর তোরেস রোববার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ৫০ হাজার মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আরো অনেক মানুষকে উদ্ধারের প্রয়োজন হতে পারে। যেহেতু লাভা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেন জায়গাটিতে প্রায় ১৭-২০ মিলিয়ন ঘনমিটার লাভা রয়েছে। তবে এরই মধ্যে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে আগ্নেয়গিরিটিতে সর্বশেষ ১৯৭১ সালে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল বলে জানা যায় ।