শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত ৫

অনলাইন নিউজ পোর্টাল • 05 নভেম্বর 2021, 08:53 সকাল • 1,391 বার পঠিত
সোয়ারীঘাটে জুতার কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত ৫

রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় ভয়ংকর আগুন লাগার ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগে।
শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। 
 
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা কাজ করে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে।