শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদিতে পুরুষের অনুমতি ছাড়া একা থাকতে পারবেন নারীরা

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2021, 09:15 সকাল • 718 বার পঠিত
সৌদিতে পুরুষের অনুমতি ছাড়া একা থাকতে পারবেন নারীরা

সৌদি আরব সরকারের কাছ থেকে নারীরা আরো স্বাধীনতা পেলেন। এখন থেকে দেশটির অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাস করতে পারবেন।
সম্প্রতি সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির শরিয়াহ আইনের আর্টিকেল ১৬৯ এর বি ধারাটি বাতিল করে। যেখানে লেখা ছিল বিবাহিত, অবিবাহিত ও সেপারেটেড নারীদের তাদের পুরুষ অভিভাবকের অধীনস্থ থাকতে হবে।

নতুন আইন অনুযায়ী যেকোন প্রাপ্তবয়স্ক নারীর আলাদা থাকার অধিকার রয়েছে। এক্ষেত্রে পুরুষ অভিভাবক তার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ করতে পারবেন না। শুধু তখনই অভিযোগ করতে পারবেন যখন উক্ত নারী কোন অপরাধ করবেন।

আইনটিতে আরও বলা হয়েছে, যদি কোনো নারী দণ্ডপ্রাপ্ত হয় এবং সাজার মেয়াদ শেষ হলে কারাগার থেকে তাকে অভিভাবকের হাতে সোপর্দ করা হবে না। যদি উক্ত নারী না চান।