শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদিতে প্রথমবারের মতো বুলেট ট্রেনের চালক হচ্ছেন নারীরা

মোহাম্মদ খাইরুল আমিন • 03 জানুয়ারী 2023, 06:01 বিকাল • 283 বার পঠিত
সৌদিতে প্রথমবারের মতো বুলেট ট্রেনের চালক হচ্ছেন নারীরা

সৌদি আরব রেলওয়ে (এসএআর)জানিয়েছে ,প্রথমবারের মতো বুলেট ট্রেন চালানোর জন্য ৩২ জন নারীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম পর্যায় শেষ হয়েছে। জানা যায়  ২০২২ সালে প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম ধাপ শেষ করেছেন এই ৩২ নারী।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন নারী জানান, অগ্রগামী এই উদ্যোগের অংশ হতে পেরে তারা ভীষণ গর্বিত। তারাই দেশটির ইতিহাসে বুলেট ট্রেনের নারী চালকদের প্রথম ব্যাচ। তারা ট্রেন চালাতে উন্মুখ হয়ে আছেন।

এক বছরের প্রশিক্ষণ শেষে ৩২ জন নারী এখন সৌদি আরবের মক্কা ও মদিনা শহরের মধ্যে ৪৫৩ কিলোমিটার রুটে দ্রুতগামী বুলেট ট্রেন চালানোর দৌড়ে আছেন। তারাই প্রথম নারী, যারা সৌদি রেলওয়ের ট্রেন চালাতে যাচ্ছেন।

২০১৮ সালের জুনে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সৌদি সমাজে তাদের ভূমিকায় একটি বড় পরিবর্তন এসেছে। তারপর থেকে সৌদি আরবের নারীদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সৌদি সরকার ভিশন-২০৩০ এর আওতায় লক্ষ্য পূরণে কাজ করছে বলে দেশটিতে এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।