সৌদিতে আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট ২৮ আগস্ট
অনলাইন নিউজ পোর্টাল
•
24 আগস্ট 2020, 11:47 দুপুর
•
1,076 বার পঠিত
সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৮ আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সোমবার বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩২০০ সৌদি রিয়াল ও ইকোনমি আসনের ভাড়া ২২০০ সৌদি রিয়াল।
শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট কিনতে পারবেন।