সৌদিতে আগামীকাল শাওয়াল মাসের চাঁদ দেখার নির্দেশনা
অনলাইন নিউজ পোর্টাল
•
10 মে 2021, 08:15 রাত
•
1,309 বার পঠিত
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আগামীকাল ২৯ রমজান। এদিন সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশটির সব মুসলমানকে আহ্বান জানিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।
সৌদি কোর্টের এক বিবৃতিতে আগামীকাল মঙ্গলবার (২৯ রমজান) সন্ধায় শাওয়ালের চাঁদ দেখতে বলা হয়েছে। কেউ নতুন চাঁদ দেখলে তা সুপ্রিম কোর্টে জানানোর অনুরোধ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতে বলা হয়।
কাল চাঁদ দেখা গেলে সৌদি আরবে ঈদ হবে ১২ মে বুধবার। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৩ মে বৃহস্পতিবার পালিত হবে ঈদুল ফিতর।