সৌদিসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে ঈদুল আজহা
উৎসব-আনন্দ ও ত্যাগের মহিমায় আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।
এছাড়া সৌদি আরবে পবিত্র মক্কা নগরীতে এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজে পালন করছেন। এছাড়া পবিত্র মক্কা নগরীতে হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন।
মক্কার কাবা শরিফসহ মদিনার মসজিদে নববি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মসজিদে আজ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের সাথে এ দেশের শীর্ষ মুসলিম নেতারা ঈদ উদযাপন করবেন ।
এছাড়া বুধবার ফিলিস্তিনিরা ঈদুল আজহা উদযাপন করবেন । লাখ লাখ মুসল্লি আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন । মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে একযোগে উদযাপিত হবে ঈদুল আজহা । ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সামর্থবান মুসলিমরা পশু কোরবানি করবেন ।
করোনা মহামারির হজে মাত্র ১ হাজার স্থানীয় হাজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ হজ পালিত হয় মাত্র ৬০ হাজার হাজি নিয়ে। গত বছর মহামারি শেষ হওয়ার পর ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন।
হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এটি মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা। বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা।