শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদির যুবরাজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন

অনলাইন নিউজ পোর্টাল • 29 আগস্ট 2020, 08:00 রাত • 709 বার পঠিত
সৌদির যুবরাজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন

সৌদি আরবের যুবরাজ এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি পরিকল্পিত বৈঠক বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের রাজধানী  ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক হওয়ার কথা ছিল।

সালমান আশঙ্কা করেছিলেন যে, তার এই বৈঠকের তথ্য ফাঁস হয়ে যেতে পারে। এজন্য তিনি ওয়াশিংটন সফর বাতিল করেন। আগামী ৩১ আগস্ট সোমবার তার ওয়াশিংটন পৌঁছার কথা ছিল।

এ সফর উপলক্ষে গোপনস্থানে চারটি বাড়ি কেনা হয়েছে যেখানে সালমান থাকবেন। তিনি যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূতের বাড়ি অথবা দূতাবাসে থাকতে চাননি কারণ এসব জায়গা বেশ পরিচিত এবং সাংবাদিক থেকে শুরু করে সবার নজর থাকে।

সালমানের উপদেষ্টা হিসাব করে দেখেছেন যে, মার্কিন কংগ্রেসে সালমানের বিরোধী ডেমোক্র্যাট দলের আইন প্রণেতাদের হাতে এত সময় নেই যে, তারা সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি প্রচারণায় আনবেন না। কিন্তু তারপরেও যুবরাজ তার সফর বাতিল করেছেন। এর আগে তিনি তার পরিকল্পিত বৈঠকের কথা ফাঁস হয়েছে বলে জানতে পেরেছেন।