শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি রাজধানী রিয়াদে ইয়েমেনের নতুন ড্রোন হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 02 এপ্রিল 2021, 08:12 সকাল • 1,159 বার পঠিত
সৌদি রাজধানী রিয়াদে ইয়েমেনের নতুন ড্রোন হামলা

ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ  অবস্থানে হামলা চালিয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার তার টুইটার পেজে লিখেছেন, ‍‍“আমাদের ড্রোন ফোর্স রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।”

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরণের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার। যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে।

 এই হামলা সম্পর্কে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসন এখনও চলছে। এতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আঞ্চলিক দেশ এবং ইউরোপ ও আমেরিকা।