শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি জোটের হামলায় আল-জাওফ এলাকায় ২০০ হুথি নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 19 নভেম্বর 2021, 09:51 সকাল • 308 বার পঠিত
সৌদি জোটের হামলায় আল-জাওফ এলাকায় ২০০ হুথি নিহত

সৌদি জোট হুথিদের লক্ষ্য করে অন্তত ৩৫ বার হামলা  চালিয়ে ইয়েমেনের মারিব ও আল-জাওফ এলাকায় ২০০ হুথি বিদ্রোহী নিহতের খবর পাওয়া গেছে। জোটের মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। খবর আরব নিউজের।

তবে আরো জানা  যায় , এতে মারিব ও আল-জাওফের ২০০-এর বেশি হুথি বিদ্রোহী নিহতের পাশাপাশি ধ্বংস হয়েছে ২৪টি সামরিক যান।
অন্যথায় বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। পরের বছর ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।