শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের ইয়ানবুত বন্দরে একটি তেল ট্যাংকারে হামলা

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 10:09 রাত • 1,114 বার পঠিত
সৌদি আরবের ইয়ানবুত বন্দরে একটি তেল ট্যাংকারে হামলা

সৌদি আরবের বন্দর ইয়ানবুতে একটি তেল ট্যাংকার হামলার শিকার হয়েছে। ২৭ এপ্রিল ইয়ানবু থেকে দুই নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি।

নৌ নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ সংস্থা দ্রিয়াদ গ্লোবাল এক টুইট পোস্টে জানায়, সম্ভবত এনসিসি দাম্মান তেল ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।

এ ঘটনা নিয়ে সৌদি কর্তৃপক্ষেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি। যুক্তরাজ্যের নৌ বাণিজ্য অপারেশনস অবশ্য বলছে, ‘এই হামলার ঘটনায় আমরা তদন্ত করছি।’

লোহিত সাগরে এর আগেও বিভিন্ন সময়ে তেলবাহী নৌযানকে হামলার শিকার হতে দেখা গেছে। গত ডিসেম্বরে সৌদি আরব বলেছে, জেদ্দা বন্দরে নোঙর করা একটি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই নৌকা দিয়ে হামলা করা হয়েছে।

ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হুতি বিদ্রোহীদের একটি হামলা চেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।