শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের বাদশাহ সালমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুলাই 2020, 11:22 দুপুর • 1,283 বার পঠিত
সৌদি আরবের বাদশাহ সালমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। আজ সকালে রাজকীয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। 

এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ গল ব্লাডারের সমস্যায় ভোগছেন। তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল টেস্ট করা হবে।

সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন। অবশ্য তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক মনে করা হয়।

বয়োবৃদ্ধ বাদশাহ সালমান শারীরিকভাবে খুবই দুর্বল। অন্যের সাহায্য ছাড়া একাকি চলাফেরাও তেমন করতে পারেন না।