সৌদি আরবে প্রতিবছর ১১ বিলিয়ন ডলারের খাবার নষ্ট হয়
মোহাম্মদ খাইরুল আমিন
•
13 এপ্রিল 2022, 02:23 দুপুর
•
1,138 বার পঠিত
ব্যাপারটা অভাবনীয়। তাই ঘটে সৌদি আরবে। দেশটিতে প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন সৌদি রিয়াল বা ১১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের খাবার নষ্ট হয়। দায়িত্বপূর্ণ এক কর্মকর্তার বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে আরব আমিরাতের সংবাদপত্র গালফ নিউজ।
সৌদি ন্যাশনাল প্রোগ্রাম ফর রিডিউসিং ফুড লস অ্যান্ড ওয়েস্টের পরিচালক যায়েদ আল শাবানাত এর কারণ বলেছেন। তার মতে, বুফে সৌদি আরবে খাদ্য অপচয়ের একটি প্রধান কারণ।
শাবানাত আল আরাবিয়া টিভিকে জানান, সৌদি গ্রেইন অর্গানাইজেশন (এসএজিও) একটি গবেষণা করেছে। তাতে দেখা যায়, সৌদি আরবে প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন রিয়াল মূল্যের খাবার নষ্ট হয়।
তাদের মতে, এ সমস্যা সমাধান করতে সমাজের সচেতনতা জরুরি।