শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবে মন্ত্রীর পদমর্যাদা পেলেন পবিত্র কাবা শরীফের ২ ইমাম

মোহাম্মদ খাইরুল আমিন • 10 আগস্ট 2023, 02:37 দুপুর • 724 বার পঠিত
সৌদি আরবে মন্ত্রীর পদমর্যাদা পেলেন পবিত্র কাবা শরীফের ২ ইমাম

পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসকে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। খবর আরব নিউজ। 

এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান হিসেবে। এছাড়াও দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহকে পবিত্র দুই মসজিদবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় নির্দেশনায় তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়। একই সময় মন্ত্রিপরিষদে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদবিষয়ক দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দেওয়া হয়। উভয়টি বাদশাহ সালমানের সরাসরি নির্দেশনায় আর্থিকভাবে স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের বিষয়টি রাজকীয় নির্দেশনায় সম্পন্ন হবে।


সূত্র : আরব নিউজ