শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবে বেপরোয়া গতির গাড়ি উল্টে ৩ বাংলাদেশি নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2022, 10:23 দুপুর • 214 বার পঠিত
সৌদি আরবে বেপরোয়া গতির গাড়ি উল্টে ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে গত মঙ্গলবার খোবার এলাকার আবু হাদরিয়া  সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।   

নিহতরা হলেন মৌলভীবাজারের বাবুল মিয়ার ছেলে আশ্রাব আলী, আব্দুল হালিমের ছেলে রাজু মিয়া এবং নূর আলমের ছেলে নয়ন সর্দার। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তারা সৌদি আরবের মেসার্স ইয়ামামা কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা যায় সৌদির বাংলাদেশ দ্রুতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ফয়ছল আহমেদ বলেন, ওই শ্রমিকরা হাইওয়ের পাশে ফার্মে কাজ করতেছিল। এ সময় বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপরে উঠে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তাদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।