শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 26 নভেম্বর 2021, 06:26 বিকাল • 371 বার পঠিত
সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত

সৌদি আরবে বাস ও ট্রাকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৮ জন। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবরে জানা গেছে, মনিদা প্রদেশের আল- হিজরাহ মহাসড়কে বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে ট্রাকটির সঙ্গে এ সংঘর্ষ হয়। 

মনিদা শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে আল-ইয়ুতামাহ শহরের কাছে এ ঘটনায় আহত হয়েছে ৪৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌদির রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানান, দুর্ঘটনাটির খবর পেয়ে বিভিন্ন প্রদেশ থেকে ২০ টি অ্যাবুলেন্স ঘটনাস্থলে পৌঁছে।

জানা গেছে, মক্কা ও মদিনার মধ্যে এটি একটি ব্যস্ততম সড়ক আল-হিজরাহ বলে। হজযাত্রী ও অন্যান্যরা দুটি পবিত্র মসজিদে যাতাযাত করতে সড়ক ব্যবহার করে থাকেন। এর একটি হচ্ছে মক্কায় অন্যটি মদিনায়।