সৌদি আরবে বাংলাদেশি নিহত বয়লার বিস্ফোরণে
গত ২০ সেপ্টেম্বর সৌদি আরবের আল-কাসিম এলাকায় একটি নির্মাণ কম্পানিতে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে সোহেল শিকদার (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বাংলাদেশি নিহত সোহেল শিকদার মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে।
তবে জানা যায় ,২০ সেপ্টেম্বর সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পর স্থানীয় সময় সকাল ৭টার দিকে বয়লার বিস্ফোরিত হয়। আল-কাসিম এলাকায় একটি নির্মাণ কম্পানিতে কাজ করার সময় বয়লার বিস্ফোরিত হলে গুরুতর আহত হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তিনি মারা যান। তাঁর মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আরো কত জন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে সৌদি আরবে যান সোহেল। দেড় বছর আগে একবার বাড়ি এসেছিলেন। পরিবারে স্ত্রী, চার বছর বয়সী ছেলে ও সাত মাস বয়সী এক মেয়ে রয়েছে তাঁর।
সোহেলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সোহেলের বড় ভাই আবদুল গাফফার শিকদার।