শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 13 জুন 2022, 11:48 দুপুর • 236 বার পঠিত
সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া একজন বাংলাদেশি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  যে হজযাত্রী মারা গেছেন তার নাম মো. জাহাঙ্গীর কবির (৫৯)। তাঁর পাসপোর্ট নম্বর ‘A 01012228’। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।  

জানা গেছে, তিনি ১১ জুন শনিবার মারা গেছেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।   

জাহাঙ্গীর কবিরের মৃত্যুর খবর ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টাল সূত্রে পাওয়া গেছে। 

এবারের হজে এই প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন। 

বাংলাদেশ থেকে এবারের হজ ফ্লাইট শুরু হয়েছে ৫ জুন। শেষ হজ ফ্লাইট যাবে ৪ জুলাই। 

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হবে।