সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা পালিত হতে পারে
অনলাইন নিউজ পোর্টাল
•
02 জুলাই 2021, 07:43 বিকাল
•
578 বার পঠিত
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে ২০ জুলাই। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী এবারের জিলক্বদ মাস ৩০ দিন পূর্ণ হওয়ার কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে সৌদি আরবের জ্যোতির্বিদ ও গবেষক ড. খালেদ আল-যাকাক জানান, ইংরেজি ক্যালেন্ডারের ১৯ জুলাই পবিত্র আরাফা দিবস এবং ঈদুল আজহা ২০ জুলাই অনুষ্ঠিত হতে পারে।
গবেষণার ফলাফল অনুযায়ী, ১১ জুলাই জিলহ্জ্ব মাসের প্রথম দিবস। জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানা ঈদুল আজহা উদযাপন করে থাকে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মাসের প্রথম ও শেষ দিনগুলোকে ক্রিসেন্ট পর্ব (ডুবন্ত চাঁদের চিহ্ন) বলা হয় এবং এরপরই জিলক্বদ মাসের পর থেকে চাঁদ প্রতিদিন সূর্য থেকে পশ্চিমে সরে যায়। তার হিসেবে পশ্চিম দিকের সূর্যাস্তের পরে চাঁদের উত্থান মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরু হওয়ার চূড়ান্ত প্রমাণ।