সৌদি আরব শর্তসাপেক্ষে সীমান্ত খুলছে
মোহাম্মদ খাইরুল আমিন
•
04 ফেব্রুয়ারি 2022, 04:22 দুপুর
•
271 বার পঠিত
কোভিড টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নেয়ার শর্তে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২২ থেকে নাগরিকদের বিদেশ ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে সৌদি সরকার।
বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
আগামী ৯ ফেব্রুয়ারি ২০২২ থেকে বুস্টার ডোজ নেয়া নাগরিকরা দেশের বাইরে যেতে পারবেন। সেক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন তাদেরকেই বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
সৌদি আরবে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশিদের জন্য বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট ও করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। তবে আট বছরের কম বয়সীদের জন্য সনদের দরকার হবে না।