শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরব ১১ হাজারেরও বেশি স্কুলশিক্ষক নেবে

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 22 জুলাই 2023, 12:31 দুপুর • 590 বার পঠিত
সৌদি আরব ১১ হাজারেরও বেশি স্কুলশিক্ষক নেবে

শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, বিভিন্ন স্কুলে খালি থাকা ১১ হাজার ৫৫১ টি পদে শিগগিরই নতুন শিক্ষক নেবে সৌদি আরব।
মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, সৌদির বিভিন্ন স্কুলে রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান, ইংরেজি ভাষা, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষক নেওয়া হবে।
 আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই  দক্ষ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং শিক্ষাদানে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আগমী ২৫ জুলাই সকাল ৯টা থেকে ৩০ জুলাই বেলা ১১ টা পর্যন্ত যে কোনো সময় আবেদন করতে পারবেন সরকারের কর্মসংস্থানবিষয়ক অনলাইন প্ল্যাটফরম জাদারার মাধ্যমে ।
আবেদন করতে পারবেন প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন নারী-পুরুষ উভয়েই, জানিয়েছে মন্ত্রণালয়। সেই সঙ্গে বলা হয়েছে, চাকরি প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞ প্রার্থীদের ।
 
‘আমরা চাই, দেশের শিশু ও তরুণ প্রজন্ম বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো যোগ্যতা অর্জন করুক। এই ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই নিয়োগ দেওয়া হবে শিক্ষক ,’ উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইন্টারভিউ ও অন্যান্য আনুষ্ঠানিকাত উৎরে যেসব প্রার্থী চুড়ান্তভাবে চাকরির জন্য মনোনীত হবেন— তাদের কত বেতন দেওয়া হবে— সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি গালফ নিউজ, তবে সৌদি আরবে যেসব পেশায় বেতনের পরিমাণ 
অনেক উচ্চ— সেসবের মধ্যে একটি হলো স্কুল শিক্ষকতা।