সোনারগাঁয়ে রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল বৃদ্ধার
অনলাইন নিউজ পোর্টাল
•
25 মার্চ 2021, 08:19 সকাল
•
206 বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার দরিকান্দি বাসস্ট্যান্ড রাস্তা পার হওয়ার সময় (৫৫) এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) দুপুরে এক গাড়ির ধাক্কায় মাথা থেতলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মুজিবুর রহমান ও কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের কাছে নিহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করেন। কেউ পরিচয় দিতে না পারায় লাশ বেওয়ারিশ হিসেবে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, দরিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় নিহত বৃদ্ধার কোনো পরিচয় না পাওয়ায় তার লাশ মর্গে পাঠানো হয়েছে।