শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

সোনার দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

মোহাম্মদ খাইরুল আমিন • 10 মে 2022, 08:11 রাত • 371 বার পঠিত
সোনার দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল। ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  বিশ্ববাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। 

এর ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের সোনা প্রতি ভ‌রির দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। এতদিন তা ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা। আগামিকাল বুধবার থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে। 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভালো মানের সোনার পাশাপাশি সব ধরনের সোনার দাম কমানো হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমেছে। এখন তা ৬২ হাজার ৬৩৬ টাকায় মিলবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮৭৬ টাকা কমিয়ে ৫২ হাজার ১৯৬ টাকা করা হয়েছে।