শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সোনা মসজিদ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ চূড়ান্ত পর্যায়ে

অনলাইন নিউজ পোর্টাল • 08 ডিসেম্বর 2021, 05:18 বিকাল • 301 বার পঠিত
সোনা মসজিদ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ চূড়ান্ত পর্যায়ে

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বুধবার সকালে তিনদিনের সরকারি সফরে ভারতে যাওয়ার পথে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণের অনেক আলোচনায় স্থগিত ছিল। তবে পাশর্^বর্তী আমনুরা রেলস্টেশনে পণ্য পরিবহণের ক্ষেত্রে রেল সংযোগ চালু আছে। সোনামসজিদ বন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণ নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে রেলপথ মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এ বিষয়ে আলোচনায় লিপ্ত আছেন। মন্ত্রী বলেন, ভারত ভ্রমনে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে আছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর এটি পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে।