সোমালিয়ায় সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি
অনলাইন নিউজ পোর্টাল
•
25 অক্টোবর 2021, 10:03 রাত
•
221 বার পঠিত
সাবেক মিত্র আহলু সুন্নাহ ওয়াল জামার (এএসডব্লিউজে) সদস্যদের সঙ্গে সোমালিয়ার সরকারি সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির গ্যালমুডাগ প্রদেশের এই সংঘর্ষে আহত হয়েছেন আরো শতাধিক।
স্থানীয় বাসিন্দা এবং বিশ্লেষকরা বলছেন, গ্যালমুডাগ প্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসিলের এই সংঘর্ষ উভয় গোষ্ঠীকে বিদ্রোহীগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে তাদের লড়াই থেকে বিচ্যুত করার ঝুঁকি রয়েছে।
শনিবার সকালের দিকে সোমালিয়ার জাতীয় সেনাবাহিনীর সদস্যেদের সঙ্গে এএসডব্লিউজের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ রোববারও চলেছে।
এ বিষয়ে সোমালিয়ার সামরিক বাহিনী এএসডব্লিউজের মন্তব্য জানা যায়নি। সোমালিয়ায় বিদ্রোহীগোষ্ঠী আল-কায়েদার অনুসারী আল-শাবাবের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশটির মধ্যপন্থী সুফি মুসলিম গোষ্ঠী এএসডব্লিউজে।