শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সোমালিয়ায় এক র‍্যালিতে আত্মগাতী বোমা হামলায় নিহত ১৫ জন

অনলাইন নিউজ পোর্টাল • 20 ডিসেম্বর 2020, 11:14 রাত • 226 বার পঠিত
সোমালিয়ায় এক র‍্যালিতে আত্মগাতী বোমা হামলায় নিহত ১৫ জন

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার কেন্দ্রীয় শহর গালকায়োতে এক র‍্যালিতে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। দেশের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেন রোবেল সেখানে আসার কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছিল।

শুক্রবার (১৮ ডিসেম্বর)দেশটির একটি স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে।

গালকায়োর পুলিশ কর্মকর্তা আলী হাসান জানান, স্টেডিয়ামের প্রবেশপথে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে আহতও হয়েছেন। স্থানীয় খবরে বলা হয়, বিস্ফোরণে নিহতদের মধ্যে সোমালি সেনাবাহিনীর কিছু উচ্চ পদস্থ সদস্যও রয়েছেন।

সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছেন।