সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
04 এপ্রিল 2021, 02:54 দুপুর
•
248 বার পঠিত
সোমালিয়ার এক আত্মঘাতী বোমা হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। শনিবার সন্ধ্যায় দেশটির রাজধানী মোগাদিসুতে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশের মুখপাত্র হামলার বিষয়ে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে একটি চায়ের দোকানে একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বোমা বহনকারী ব্যক্তিসহ ছয়জন নিহত হয়। তার মধ্যে একজন শিশু ও চারজন তরুণ।
জানা গেছে, ঘটনার পর পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।