সোলেইমানি হত্যাকাণ্ডে জড়িত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মাহমুদ মুসাভি মাজদ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মৌসাভির মৃত্যুদণ্ড কার্যকরের খবর নিশ্চিত করে।
মাহমুদ মুসাভি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন কাসেম সোলেইমানি, সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন। তবে তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বেশি কিছু জানায়নি ইরান।
গত মাসে বিচারিক আদালত বলেছেন, ২০১৮ সালে গ্রেফতার হওয়ার আগে সোলেইমানির অবস্থান সম্পর্কে দুই বিদেশি গোয়েন্দা সংস্থাকে তথ্য দিতেন মৌসাভি। তবে তার বিরুদ্ধে করা মামলাটি সোলেইমানি হত্যার সঙ্গে সম্পর্কিত ছিল না।
গত ৩ জানুয়ারি ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলেইমানি। ইরানি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে মার্কিন বাহিনীর উপর হামলার পরিকল্পনা করছেন তিনি, তার বিরুদ্ধে এমন অভিযোগ ছিল ট্রাম্প প্রশাসনের।