শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৈয়দপুরে রেলের বগি নির্মাণে আরো একটি কারখানা হবে

অনলাইন নিউজ পোর্টাল • 18 সেপ্টেম্বর 2020, 07:06 বিকাল • 608 বার পঠিত
সৈয়দপুরে রেলের বগি নির্মাণে আরো একটি কারখানা হবে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন দেশের সবচেয়ে বড় রেলওয়ে কারখানা সৈয়দপুরে আরো একটি রেলের বগি বা ক্যারেজ তৈরির কারখানা স্থাপন করা হবে ।

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রণোদনা হিসেবে ১০ হাজার করে টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী জানান, আগামী বছরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কিংবা মহান বিজয় দিবসে চিলাহাটি-হলদিবাড়ি রুটে পুনরায় রেল চলাচল উদ্বোধন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে এর উদ্বোধন করবেন। এরইমধ্যে বাংলাদেশ অংশে রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ অংশের কাজ শেষ হবে।