শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সৈয়দপুর-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় অটোভ্যানের ২ আরোহী নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 04 অক্টোবর 2022, 09:00 সকাল • 348 বার পঠিত
সৈয়দপুর-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় অটোভ্যানের ২ আরোহী নিহত

 

সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জে নাইট কোচের ধাক্কায় অটোভ্যানের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। জানা যায় গত সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রতন সরকার ও পবিত্র। তাদের বাড়ি তারাগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে।

এদিকে স্থানীয়রা জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি নাইট কোচ তারাগঞ্জ থানার জুম্মাপাড়া এলাকায় পৌঁছালে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোভ্যানের চালকসহ চারজন। ঘটনার পর তাদের রংপুর মেডিকেলে নেওয়া হলে রাত ১০টার দিকে দু’জনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।