শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যানে লোকসমাগম, গাজা সমর্থনে `মার্চ ফর গাজা`

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 12 এপ্রিল 2025, 11:19 দুপুর • 282 বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে লোকসমাগম, গাজা সমর্থনে `মার্চ ফর গাজা`

গাজায় ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মার্চ ফর গাজা' কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এই গণজমায়াতে অংশ নিতে সারা দেশ থেকে লোকজন আসতে শুরু করেছেন। তাদের হাতে শোভা পাচ্ছে ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং ক্রমেই বাড়ছে সমাগমের সংখ্যা।

'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' এর আয়োজনে এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। কর্মসূচি চলবে মাগরিব পর্যন্ত। সাধারণ জনগণের পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, যেমন বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলাম ইত্যাদি।

এটি ঢাকার রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে আয়োজকরা প্রত্যাশা করেছেন। কর্মসূচিতে যোগ দেবেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

'মার্চ ফর গাজা' কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে। দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। নির্ধারিত রুট অনুসারে, অংশগ্রহণকারীরা বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন।