সন্তানের জন্ম নিবন্ধনের জন্য বাবা-মার জন্মসনদ লাগবে না
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 আগস্ট 2022, 11:07 দুপুর
•
616 বার পঠিত
সহজ করা হয়েছে জন্ম নিবন্ধন প্রক্রিয়া। এখন থেকে মা-বাবার জন্মসনদ ছাড়াই জন্মনিবন্ধন করা যাবে বলে জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। তাতে করে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার কার্ডের যেকোনো একটি প্রমাণ দেখিয়ে জন্ম নিবন্ধন করা যাবে।
রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) মির্জা তারিক হিকমত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘‘জন্ম নিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলকের নিয়মটি তুলে দিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।’’
দেশের আইন অনুযায়ী সব নাগরিকের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
এর আগে ২০২১ সালে সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করা হয়েছিল।