শনিবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল
•
24 সেপ্টেম্বর 2021, 06:23 সকাল
•
237 বার পঠিত
আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে বিদেশগামী যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রæত করার জন্য আমি নিজে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি যথাসময়ে অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। তিনি বলেন, এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এ পিসিআর-ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।