শনিবার মিরপুরের যেসব এলাকায় গ্যাস থাকবে না
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 মে 2022, 06:17 বিকাল
•
356 বার পঠিত
গ্যাস লাইনের জরুরি মেরামতের জন্য রাজধানীর বৃহত্তর মিরপুর ও এর আশেপাশের কিছু এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শুক্রবার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস এক বিজ্ঞপ্তিতে এই কতা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের ‘স্বল্প চাপ’ থাকতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গ্যাস লাইনের জরুরি মেরামত কাজের জন্য এই পরিস্থিতি হবে।”
তিতাস তাদের বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএইচএস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস না থাকায় যে গ্রাহকদের যে ‘সাময়িক অসুবিধা’ হবে সেজন্য বিজ্ঞপ্তিতে তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।