শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনিবার দেশে আসছে ৭ লাখ ৯০ হাজার অ‌্যাস্ট্রা‌জেনেকার টিকা

অনলাইন নিউজ পোর্টাল • 01 অক্টোবর 2021, 05:34 বিকাল • 808 বার পঠিত
শনিবার দেশে আসছে ৭ লাখ ৯০ হাজার অ‌্যাস্ট্রা‌জেনেকার টিকা

আগামীকাল শনিবার দেশে আসছে অ‌্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা ।  আজ শুক্রবার বিকা‌লে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসং‌যোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ‌্য নি‌শ্চিত কর‌ছেন।

জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাই‌টে বাংলা‌দেশ সময় বিকাল ৫টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা এসে পৌছা‌বে।

এদিকে অ‌্যাস্ট্রা‌জেনেকার টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ছাড়াও স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন।