শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রীর গোপন সফর

অনলাইন নিউজ পোর্টাল • 15 আগস্ট 2020, 09:10 রাত • 1,226 বার পঠিত
সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের প্রধানমন্ত্রীর গোপন সফর

একটি ইসরাইলি সংবাদপত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্কের বিষয়টি স্বাভাবিক করার লক্ষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আমিরাত সফর করেছেন। দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন করতে গত দুই বছরে নেতানিয়াহু কমপক্ষে দুইবার আরব আমিরাত সফর করেছেন। সেখানে উল্লেখ করা হয়, এই দু’দফা সফর কয়েক ঘন্টা ধরে চলে ও নেতানিয়াহুর সাথে দেশটির জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান মীর বেন শব্বাত উপস্থিত ছিলেন।

যেহেতু এখন অবধি দু’দেশের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই ইসরাইলের প্রধানমন্ত্রী উপসাগরীয় দেশটিতে সরকারীভাবে কোন সফর করেননি।

ইসরাইলের শীর্ষ কর্মকর্তার বরাতে জানানো হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে ও চুক্তির বিষয়গুলো চুড়ান্ত করতে আগামী সপ্তাহে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা আরব আমিরাতে মিলিত হবে। এই বৈঠেকে মোসাদের প্রধান যোশী কোহেন উপস্থিত থাকবেন।