শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সংসদের শূন্য দুই আসনে নির্বাচন ৫ নভেম্বর 

মোহাম্মদ খাইরুল আমিন • 03 অক্টোবর 2023, 03:58 দুপুর • 442 বার পঠিত
সংসদের শূন্য দুই আসনে নির্বাচন ৫ নভেম্বর 

জাতীয় সংসদের ২টি শূন্য আসনে নির্বাচন হবে আগামী ৫ নভেম্বর। এই দুই আসন হলো ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩। 

আজ মঙ্গলবার ছিল নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এই বৈঠকেই শূন্য ২ আসনে নির্বাচনের দিন ঠিক করে নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়।

ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের পরে এসব তথ্য জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১১ অক্টোবর মনোনয়নপত্র জমার শেষ সময়। বাছাই ১২ অক্টোবর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর ঠিক করা হয়েছে। ভোট নেওয়া হবে ৫ নভেম্বর।  এই উপনির্বাচন হবে ব্যালট পেপারে।

গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া মারা যান। একই দিনে মারা যান লক্ষ্মীপুর-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। তাতে আসন দুটি শূন্য হয়।

সংসদের আসন শূন্য হলে আসন শূন্য ঘোষণার পরের ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।