শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2024, 04:57 দুপুর • 334 বার পঠিত
সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি

গণআন্দোলনে সরকার পতনের প্রেক্ষাপটে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার বিকালে বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংসদ বিলুপ্ত করার কথা জানানো হয়।

সেখানে বলা হয়, সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও ‘মুক্তি’ দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়াও শুরু হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সংসদ ভেঙে দিতে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যাদের আন্দোলনে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের অবসান ঘটেছে।