সংকট সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন: মির্জা ফখরুল
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 মার্চ 2025, 01:08 দুপুর
•
453 বার পঠিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার নির্বাচনসংক্রান্ত বক্তব্যকে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন। মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, এটা কোন রোডম্যাপ ঘোষণা হয়নি। নির্বাচন হলে দেশে চলমান সংকট কাটবে, তাই নির্বাচন চায় বিএনপি। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য।’
এর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন।