শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে: চট্টগ্রামে হুইপ স্বপন

অনলাইন নিউজ পোর্টাল • 22 অক্টোবর 2021, 09:42 সকাল • 293 বার পঠিত
সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে: চট্টগ্রামে হুইপ স্বপন

সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে এবং থাকবে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোন পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বৃহস্পতিবার সন্দ্বীপের সাবেক এমপি দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সাথে অন্যান্য ধর্মের সহ অবস্থানের অধিকার দেয়া আছে ।