শনাক্ত ৫১ জনের ৪৭ জনই ঢাকার
দেশের অনেক জেলায় এখন নিয়মিত করোনাং সংক্রমিত রোগীর দেখা মেলে না। কোনো জেলায় মাঝেমধ্যে দেখা যাচ্ছে। চট্টগ্রাম তো টানা চারদিন করোনাশূন্য থাকার পর শেষ ২৪ ঘণ্টায় ২ জন নতুন রোগী দেখেছে। কিন্তু ঢাকা জেলার কথা ভিন্ন। নিয়ংমিত সারাদেশে যে নতুন শনাক্ত রোগী পাওয়া যাচ্ছে তার বড় একটি অংশ মিলছে ঢাকা জেলায়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। এই ৫১ জনের মধ্যে ৪৭ জন রোগী ঢাকা জেলার। দুজন চট্টগ্রামের। একজন করে শেরপুর ও পটুয়াখালীর।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা আপডেট থেকে এই তথ্য জানা যায়।
তাদের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে গেল একদিনে দেশের ৬০ জেলাতেই কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
যারা শনাক্ত হয়েছেন তাদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা এখন ১৯ লাখ ৫২ হাজার ২৭৫। আর নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যাটি আগের মতোই ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।
সরকারি হিসেব মতে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫২ কোভিড রোগী। তাদের নিয়ে সুস্থ হয়ে উঠলেন মোট ১৮ লাখ ৯০ হাজার ৫১৬ জন।
গত এক দিনে সারাদেশে মোট ৩ হাজার ৯৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। ৫১ রোগী শনাক্ত হয়। এতে করে দিনে শনাক্তের হার দাঁড়ায় ১ দশমিক ২৮ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে অন্য দিনের তুলনায় কিছুটা বেশি।