শনাক্ত ৪৫, মৃত্যু নেই
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে কারো মৃত্যু ঘটেনি। তবে এই সময়ে নতুন আরও ৪৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
আজ তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ছয় হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৫ জনকে নতুন আক্রান্ত হিসবে চিহ্নিত করা হয়েছে।
এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৬ শতাংশ। এই হার আগের দিন ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ।
গেল একদিনে শনাক্ত রোগীদের নিয়ে করোনায় এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৪৮৫ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৭ জন রয়েছে।
সরকারি হিসাব মতে, গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৬৯ জন। এদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯২ হাজার ৪৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত রোগীর মধ্যে ৩৫ জন ঢাকা বিভাগের। এদের ৩০ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।