শনাক্ত ৩৩, টানা ২৫ দিন মৃত্যুহীন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরা ৩৩ জন। তবে এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৫ দিন করোনায় মৃত্যুহীন রইল বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এক দিনে ৩ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করেছে তারা। এর মধ্যে ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা এখন মোট ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন। গত ২৫ দিনে করোনায় কারো মৃত্যু না হওয়ায় দেশে মৃত্যুর মোট সংখ্যা আগের মত ২৯ হাজার ১২৭ জনই রয়েছে। শেষ মৃত্যুর খবর মিলেছিল গত ২০ এপ্রিল।
সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২৬৯ জন। এদের নিয়ে মোট ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন সেরে উঠলেন।
সেই হিসাবে দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২৪ হাজার ৪৬৬ জন। মানে তারা কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থতা পাননি এখনো।