শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ৩২, টানা ২৭ দিন মৃত্যুহীন

মোহাম্মদ খাইরুল আমিন • 17 মে 2022, 05:51 বিকাল • 646 বার পঠিত
শনাক্ত ৩২, টানা ২৭ দিন মৃত্যুহীন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যাননি। এ নিয়ে টানা ২৭ দিন করোনায় মৃত্যুহীন রইল বাংলাদেশ। গেল একদিনে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩২ জন। 

গত ২০ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল। এর পর এতদিনে এই ভাইরাসে কেউ মারা যাননি। তাই করোনায় দেশে মোট মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ১২৭ জন রয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪ হাজার ২৯০টি নমুনা।

এর মধ্যে ৩২ জনের শরীরে করোনা ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ৮১ জনে।

গত একদিনে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৭৫ শতাংশ। দেশে করোনার বিস্তারের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ।

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ নিয়ে মোট ১৮ লাখ ৯৯ হাজার ৮৯৭ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনা ধরা পড়ে। সেদিন তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর মানে ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যু হয়।