শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ২৫৯, মৃত্যু ১

মোহাম্মদ খাইরুল আমিন • 15 আগস্ট 2022, 06:36 বিকাল • 434 বার পঠিত
শনাক্ত ২৫৯, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও একজন। এই সময়ে ২৫৯ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। 

আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মোট ৬ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৫৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা কমে হয়েছে ৪ দশমিক ০৯ শতাংশ। আগের দিন এ শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩২ শতাংশ।

নতুন করোনা রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ১২৯ জন হলো। এদের মধ্যে ২৯ হাজার ৩১৪ জন করোনায় মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১৫ জন করোনা রোগী সেরে উঠেছেন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১৯ লাখ ৫১ হাজার ৭৩৭ জন।

নতুন শনাক্ত রোগীদের ১৫৩ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। এই সময়ে রংপুর বিভাগে কারও সংক্রমিত হওয়ার তথ্য আসেনি।