শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সময় বাড়ছে না বাণিজ্য মেলার

মোহাম্মদ খাইরুল আমিন • 29 জানুয়ারী 2023, 07:09 বিকাল • 340 বার পঠিত
সময় বাড়ছে না বাণিজ্য মেলার

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম অনুষ্ঠান ব্যবসায়ীদের আবেদন সত্ত্বেও এবারের সময়সীমা বাড়ানো হচ্ছে না।

জানা যায় রাজধানীর পূর্বাচলে মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলা আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্দা নামছে।

আয়োজন সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ এইচ এম আহসান জানান, ব্যবসায়ীরা সবসময় মেলা বাড়ানোর একটা আবেদন করে থাকেন। যেহেতু নির্ধারিত সময়ে মেলা শুরু হয়েছে তাই সময় বাড়ানো হবে না। কেউ যদি সঠিক সময়ে ব্যবসা শুরু করতে না পারে এটা তাদের ব্যর্থতা। তাই নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। মঙ্গলবার মেলায় সমাপনী অনুষ্ঠান।

এদিকে গত দুইদিন সপ্তাহিক ছুটি থাকায় মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। মেলার স্টলগুলোতে বেচাকেনাও হয়েছে বেশ। তবে শেষ সময়ে কিছুটা বেচাবিক্রি হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা। তাদের দাবি, বিক্রির লক্ষ্য পূরণ হয়নি।