শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সম্প্রীতির বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে ধর্ম মন্ত্রণালয়

অনলাইন নিউজ পোর্টাল • 07 সেপ্টেম্বর 2021, 11:50 দুপুর • 287 বার পঠিত
সম্প্রীতির বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছে ধর্ম মন্ত্রণালয়

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিমন্ত্রী রোববার তাঁর অফিস কক্ষে “আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট” এর প্রতিনিধি দলের সহিত সাক্ষাৎকালে এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিস্টদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত আন্তঃধর্মীয় সংলাপ, মত বিনিময় সভা ও আলোচনা সভার আয়োজন করে যাচ্ছে।